হাজতে নিজের লুঙ্গি গলায় প্যাঁচিয়ে আসামির আত্মহত্যা

রাজবাড়ীর কোর্ট হাজতে এক আলামিন মণ্ডল নামের এক আসামি নিজের পরিহিত লুঙ্গি গলায় প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন। নিহত আলামিন রাজবাড়ীর পাংশা উপজেলার রুপিয়াট গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান,আত্মহত্যাকারী আসামি আলামিনের বিরুদ্ধে পাংশা থানায় ২০১৬ সালের অস্ত্র মামলাসহ ৩টি মামলা আছে। বৃহস্প্রতিবার (২৯ অক্টোবর) সকালে আদালতের ধার্য তারিখে আলামিনকে রাজবাড়ী জেলা কারাগার থেকে কোর্টে আনা হয়। জজকোর্টে হাজিরা শেষে দুপুর ১টার দিকে আলামিনকে কোর্টহাজতে অন্যান্য আসামিদের সঙ্গে পুনরায় রাখা হয়।

এরপর কোনও এক ফাঁকে কোর্টহাজতের টয়লেটে গিয়ে আড়ার সঙ্গে আলামিন নিজের পরা লুঙ্গী গলায় পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর