বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১৩৫ উপপরিদর্শককে (এসআই) বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদর দফতর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রজ্ঞাপনটি জারি করা হয়।
জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
তবে যারা বর্তমানে জাতিসংঘের মিশনে দেশের বাইরে অবস্থান করছেন তারা দেশে ফিরে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।