হুমকির পর সাংবাদিক নিখোঁজ

নিখোঁজ রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ও আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ার। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় রাত ৯টার দিকে চট্টগ্রামের কোতওয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আর এ জিডি করেন, আজকের সূর্যোদয় সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী।

এদিকে নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে সম্প্রতি নিউজ সংক্রান্ত বিষয়ে ফোন করে হুমকি দেয়া হচ্ছিল বলে জানিয়েছেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

তিনি সাংবাদিক গোলাম সরোয়ারের অবিলম্বে সন্ধান দিতে দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর