মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক কৃষি প্রতিমন্ত্রী হবিগঞ্জের জাতীয় পার্টি (জাপা) নেতা সৈয়দ মোহাম্মদ কায়সার মৃত্যুদণ্ডের সাজার রায় পুনর্বিবেচনা করতে আপিল বিভাগে রিভিউ আবেদন দাখিল করা হয়েছে। তার রিভিউ আবেদনে মৃত্যুদণ্ডের সাজা বাতিল চাওয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিভিউ আবেদন দাখিল করা হয়। সৈয়দ কায়সারের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমীন এটি দাখিল করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২২ অক্টোবর সৈয়দ কায়সারের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন। ওই দিনই কারাগারে তাকে এ পরোয়ানা পড়ে শোনানো হয়।
কেএস/বার্তাবাজার