মুক্ত হওয়ার দিনই ভক্তদের সুখবর দিয়েছেন সাকিব। সেটা হচ্ছে লাইভে আসছেন দেশ সেরা এই ক্রিকেটার। নিজের ইউটিউব চ্যানেলে লাইভে আসবেন তিনি। এই নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তা দিয়েছেন সাকিব।
সেই লাইভ সেশনে ভক্তদের দশটি প্রশ্নের উত্তর দিবেন খোদ সাকিব। তবে সেই প্রশ্ন ভক্তদের হবে ফেসবুকে লাইভ নিয়ে যে বার্তা দিয়েছেন সেই বার্তার কমেন্টে। আর সেখান থেকে ১০ টি প্রশ্ন নিয়ে তার উত্তর দিবেন নিজের ইউটিউবে।
ঐ বার্তায় সাকিব লিখেন, “ ‘আসসালামু আলাইকুম’, আমার প্রতি সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা দেখে আমি অভিভূত। তাই, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটি ইউটিউব লাইভ সেশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেবো আমি নিজে।
যদি প্রশ্ন করতে চান আমাকে, দেরি না করে কমেন্টবক্সে লিখে ফেলুন আপনার প্রশ্নটি। কমেন্ট থেকে বাছাই করে ১০ জন কমেন্টকারীর প্রশ্নের উত্তর দেবো আমি। এই মুহূর্তে আমি ভাবছি শুধুই ক্রিকেটের মাঠে ফিরে আপনাদের প্রত্যাশা কিভাবে পূরণ করবো সেটা নিয়ে। ‘সবার জন্য ভালোবাসা-সাকিব আল হাসান’।”
কেএস/বার্তাবাজার