যশোরের বেনাপোল রাজগঞ্জ অভয়বাস গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ৷
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টার সময় এ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান “বার্তা বাজার” কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে রাজগঞ্জ অভয়বাস গ্রামের একটা বাড়ির কবুতর ঘরের মধ্য অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হন।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া পিস্তল ও গুলির মালিককে খুঁজে আইনের আওতায় আনার অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/অমি