শেরপুরের ঝিনাইগাতীতে এক গৃহবধূকে (৩৩) যৌন নিপীড়নের অভিযোগে হাছান আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার মধ্যরাতে উপজেলার বানিয়াপাড়া গ্রামে গৃহবধূর বসতঘরে যৌন নিপীড়নের এ ঘটনা ঘটে। হাছান উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী একজন গার্মেন্টস কর্মী। তিনি ঢাকায় থাকেন। গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুবাদে প্রতিবেশী বখাটে হাছান আমিন গত বুধবার রাতে গৃহবধূর বসতঘরে প্রবেশ করেন।
এ সময় তিনি (হাছান) ঘুমন্ত গৃহবধূর শরীরের স্পর্শকাতরস্থানে হাত দিলে গৃহবধূর ঘুম ভেঙে যায়। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং হাছান আমিনকে আটক করেন। পরে এলাকাবাসী হাছানকে ঝিনাইগাতীর থানায় সোপর্দ করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে ও গ্রেফতার হাছান আমিনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
বার্তাবাজার/অমি