রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২৬৪৭ পিস ইয়াবা, ২৮৬ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১২ বোতল ফেন্সিডিল ও ১২টি ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।
বার্তাবাজার/অমি