যশোরের শার্শার খালদারপাড় পশ্চিম পাড়া এলাকা থেকে একটি ইজিবাইক এর মধ্য লুকিয়ে রাখা ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ নাজিম উদ্দিন(২১) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের মৃত আলম’র ছেলে নাজিম উদ্দিন(২১)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ বদরুল আলম খান “বার্তা বাজার”কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই এটিএম তারিকুল ইসলাম শার্শা গ্রামস্থ খালদারপাড় পশ্চিমপাড়া মোঃ মিলন হোসেন এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ৭০ (সত্তর) বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ নাজিম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।
তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যশোর আদালতে সোপর্দ করা হবে।
বার্তাবাজার/অমি