‘অসচ্ছল ১০০ জন বীর মুক্তিযোদ্ধা রোগীকে ভারতে চিকিৎসা সেবা প্রদান’ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্কিমের আওতায় চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ।
বুধবার (২৮ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।
এজন্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।
বার্তা বাজার/কে.কে