বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি স্থাপন নভেম্বরে- রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো.নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা।

আগামী ২০২৫ সালের মধ্যে এ সেতু নির্মাণের কাজ শেষ হবে। ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। রেলমন্ত্রী বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ জাপানের জাইকার সহযোগিতায় এ রেল সেতু নির্মাণ হবে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করলেও ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ ১০০ কিলোমিটার গতিতে রেল চলাচল করতে পারবে। এ ছাড়া জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেললাইনের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, পিডি কামারুল আহসান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম প্রমুখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর