টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লক্ষিন্দর ইউনিয়নের আকন্দের বাইদ এলাকায় সিপি হ্যাচারীর বিষাক্ত বর্জ্যে কৃষকের শত একর ধানের জমি ও ফসল নষ্ট এবং এর প্রভাবে পরিবেশের উপর বিরুপ প্রতিক্রিয়ার প্রতিবাদে উপজেলার মুল ফটকের সামনে মানব বন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)অঞ্জন কুমার সরকারের কাছে প্রেরণ করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কৃষক মোঃ লস্কর আলী, মোঃ নুরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গফুর মিয়া, শহিদুল ইসলাম, মোঃআব্দুল জব্বার ,আব্দুল হালিমসহ প্রায় অর্ধশতাধিক কৃষক।
লিখিত অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)অঞ্জন কুমার সরকার মুঠোফোনে জানায় লিখিত অভিযোগ পেয়েছি। পরিসংখ্যান অফিসার ও কৃষি অফিসারের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে ক্ষতির পরিমান নির্ণয় করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তা বাজার / ডি.এস