ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে ১৫শ’ পিস ইয়াবাসহ আবু সাঈদ (২১) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় অপর সহযোগী আমানুল্লাহ ওরফে আমান (৪৫) পালিয়ে যায়।
বুধবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিআরটিসি কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকড়া দলুয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে আবু সাঈদকে) ১২শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় অপর সহযোগী একই ইউজেলার বেলসারা (ধরিয়া বেলসারা) গ্রামের জোসেফ আলীর ছেলে আমানুল্লাহ ওরফে আমান (৪৫) একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে আরও ৩শ পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ। পরবর্তীতে আবু সাঈদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় জড়িত থাকায় বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকড়া গ্রামের সামসুল হকের ছেলে শাজাহান (২৩), হারুন অর রশিদ (৪০) ও দুলাল হোসেনকে (৩১) ধরতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। তারা পালিয়ে গেলেও বাড়ি থেকে ১২০ পিচ ইয়াবা, ৮৫টি গ্রামীন সিমকার্ড, ১৮টি রবি সিম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী ও সদর থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো: আব্দুল্লাহ, ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
বার্তা বাজার / ডি.এস