ফ্রান্সে মহানবি হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে অশং নেন কওমি মাদরাসা গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের আওতাধিন প্রতিষ্ঠানের ৪টি জেলার কওমি শিক্ষক, শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ মানুষ। প্রতিবাদ সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র’র কুশপুত্তলিকা দাহ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কওমি মাদরাসা গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হকসহ শীর্ষ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তরা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্স মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যে ধৃষ্টতা দেখিয়েছে তা বিশ্বের দুইশ কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত হেনেছে ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রদূতকে জরুরীভাবে তলব করে এ জঘন্য ঘটনার প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহবান এবং প্রয়োজনে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান বক্তারা।
বার্তা বাজার / ডি.এস