কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও অগ্রগতির দক্ষসেনা কলম সৈনিক সাংবাদিকদের সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাব ৫৩ বছর অতিক্রম করল। গৌরবের ৫৪ বছরে পর্দাপন করলো সংগঠনটি। মঙ্গলবার রাত ৮টার দিকে প্রেসক্লাব এর সৈয়দ শামসুল হক মিলনাতয়নে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতিসহ বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকরা অংশগ্রহন করেন।
কেক কাটার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব তার বক্তব্যে কুড়িগ্রাম জেলা বাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মান উন্নয়ন সহ ক্লাবের সদস্যদের সুখে দুঃখে বর্তমান নেতৃত্ব আছে এবং আগামীতেও থাকবে বলে তিনি জানান। এছাড়াও মহামারী করোনাতে প্রেসক্লাবের ভুসিকারো প্রশংসা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনকে যারা তিলে তিলে সহায়তা করেছেন আগামীতেও সহায়তা অব্যাহত রাখবেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আর নিখাদ ভালোবাসা জানান তিনি।
সদস্যদের একতা, আন্তরিকতা, ভালবাসা ও আবেগের প্রিয় সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাব এখন জেলাবাসীর আস্থা ও বিশ্বাসের একমাত্র ভরসা।। আলোকিত কুড়িগ্রাম গড়ার স্বপ্ন আর সাংবাদিকদের স্বপ্নিল পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহায়তা চান । মহামারীর কারনে।। ঘরোয়াভাবে, কেট কাটা ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয় ।
বার্তা বাজার / ডি.এস