ফ্রান্সে বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে লক্ষ্মীপুর সর্বস্তরের ছাত্র সমাজ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মিছিলটি বুধবার সকালে শহরের উত্তর ষ্টেশন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়।
সংগঠনটির নেতা ফাহিম ফয়সল মাশরাহের নেতৃত্বে বিক্ষোভে উপিস্থত ছিলেন, কনক ক্বারী, আসিফ আবরার, শেবাব নেওয়াজ, যোবায়ের হোসেন ফাহিম, রিয়াদ হোসেন, জুয়েল, আসহাব রাফি রিফাত, সজিবসহ সহস্রাধিক বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করে মুসলিম জাতীকে ছোট করার চেষ্টা করা হচ্ছে, ইসলামকে খাটো করা হচ্ছে। মহানবীর অপমানের প্রতিবাদ বিশ্ববাসীর পাশপাশি লক্ষ্মীপুর ছাত্র সমাজ সোচ্চার রয়েছে। একই সাথে ফ্রান্সের সকল পন্য বয়কট করার আহবান জানান তারা।
বার্তা বাজার / ডি.এস