নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নোয়াখালীতে ধর্ষণ মামলায় ইব্রাহিম নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচার মোহাম্মদ সামসুদ্দিন খালেদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার শূন্যচর বেড়িবাঁধের ওপর নিজ ঘরে থাকতেন ওই গৃহবধূ। ইব্রাহিম তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। ২০০৪ সালের ১১ এপ্রিল ইব্রাহিম ও তার বন্ধু হাশিম ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। এসময় হাশিমের সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ করে ইব্রাহিম। পরে হাশিম ওই গৃহবধূকে ধর্ষণ করতে চাইলে গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তবে ধস্তাধস্তির সময় ইব্রাহিমের পরনের লুঙ্গি ঘটনাস্থলে থেকে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাতিয়া থানার এসআই পনি ভূষণ মামলাটির তদন্ত শেষে ২০০৪ সালের ২৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। বুধবার সকালে আসামির উপস্থিতিতে উভয়পক্ষের শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পি.পি এ্যাডভোকেট মো: মর্তুজা আলী পাটোয়ারী ও আসামি পক্ষেমামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুর রহমান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর