সিরাজগঞ্জ সদরের বনবাড়িয়া এলাকার জননী অটো চিড়া ও রাইস মিল এবং রুবেল অটো চিড়ার মিলের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মাদ মহউদ্দিন মিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে মিল দুটিতে অভিযান পরিচালনা করে র্যাব-১২। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া তৈরীর করায় দুই মিলের মালিককে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের জরিমানা করেন।
এসময় জননী অটো চিড়া ও রাইস মিলের মালিক মোঃ এমদাদুল শেখকে ২০ হাজার টাকা ও রুবেল অটো চিড়ার মিলের মালিক মোঃ রুবেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বার্তা বাজার / ডি.এস