দীর্ঘ আট বছর পর রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আগামীকাল সকালে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনকে ঘিরে রায়গঞ্জ জুড়ে ব্যাপক সাজসজ্জা চলছে। শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। নানা রঙের আলোকমালায় সেজেছে উপজেলা।
সর্বশেষ ২০১৩ সালে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে আব্দুল হাদী আল মাজী জিন্নাহকে সভাপতি ও শরিফ উল আলম শরিফ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।
তবে আগামীকালের সম্মেলনকে ঘিরে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে সবচেয়ে বড় উচ্ছাস সৃষ্টি হয়েছে সভাপতি এবং সম্পাদক পদ নিয়ে। এদিকে দলের বিষয়টি মাথায় রেখে তৃণমূল আ.লীগের নেতাকর্মীরা সভাপতি পদে ইমরুল হোসেন তালুকদার ইমন ও সম্পাদক পদে বর্তমান শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় এর প্রতি আগ্রহ রয়েছে তার অনুসারীদের।
এদিকে বর্তমান সাধারণ সম্পাদক শরিফ উল আলম শরিফ এর প্রতি তৃণমুল আ.লীগের আগ্রহ নেই বলে তার ঘনিষ্ঠজনরা জানান। তবে সাবেক এমপি ইসহাক পুত্র ইমনকে সভাপতি পদে দেখতে চায় বলেও উপজেলায় জোর গুঞ্জন চলছে।
সম্মেলনের সকল আয়োজন ইতিমধ্যে প্রায় সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম (টিপু)।
বার্তা বাজার / ডি.এস