কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। দুর্গাপূজা উপলক্ষ্যে তারা মদপান করেছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহতরা হলেন, খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসাসের ছেলে অনিক বিশ্বাস অনিক বিশ্বাস (২১)।
সদর হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে গতরাত ১২ টার দিকে নিতাই বিশ্বাসকে হাসতাপালে ভর্তি করা হয়। ভোররাতে অনিক বিশ্বাসকে ভর্তি করা হয়। এরপর ভর্তি করা হয় রিপন কুমার ঘোষকে। চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, মৃত্যুর বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।
বার্তা বাজার / ডি.এস