ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ ডোমঘাটা গ্রামের সাবেক গ্রাম পুলিশ কছিম উদ্দিন ওরফে(ব্যাঙ্গা চৌকিদার) এর ভিক্ষা ভিওি নিয়ে গত ৫ অক্টোবর জনপ্রিয় নিবন্ধিত মাল্টিমিডিয়া অনলাইন বার্তা বাজারে “চাকরির মেয়াদ শেষ হওয়ায় ভিক্ষা করে জীবন চলে” এই শিরোনামে সংবাদ প্রকাশ করে।
এরই পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয় টি নজরে আসে উপজেলা প্রশাসনের। সাবেক এই গ্রাম পুলিশ কছিম উদ্দিনের ভিক্ষা ভিত্তি দূর করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গরু কিনে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাফিকুজ্জামান এই গরু টি গ্রাম পুলিশ কছিম উদ্দিন ওরফে( ব্যাঙ্গা চৌকিদার) কে প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাঘবেড় ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন, সমাজ সেবা অফিসার নজরুল ইসলাম সারণিক। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাফিকুজ্জামান জানান আবাসন নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের অর্থায়নে খুব শীগ্রই একটি ঘর করে দেওয়া হবে।
পূর্বের নিউজের লিংক- http://bartabazar.com/archives/220235
কেএস/বার্তাবাজার