ঝিনাইদহের কোটচাঁদপুরে গতরাত ২টায় দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ও রেলের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহণ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সকাল ৬ টার দিকে ইশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে উদ্ধার কাজ শেষে প্রধান লাইন মেরামত ও লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় খুলনা থেকে পার্বতীপুর গামী কেপি ২১ আর ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গতরাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ট্রেন স্টেশনে ২ টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনসহ ৩টি ওয়াগন লাইনচ্যুত হয়।
বার্তাবাজার/এসজে