বাগেরহাটের শরনখোলায় ৩২০ পিস ইয়াবাসহ রাজ্জাত ফকির (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তার নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করেন। রাজ্জাক ফকির উপজেলার ঝিলবুনিয়া গ্রামের আঃ লতিফ ফকিরের পুত্র। তার বিরুদ্ধে শরণখোলা থানায় একাদিক মাদক মামলা রয়েছে।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতেৃত্বে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়।
এসময় রাজ্জাক ফকিরকে আটক করে তার বাড়ি তল্লাশি চালিয়ে ৩২০ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে উদ্ধার করা ইয়াবাসহ রাজ্জাককে শরণখোলা থানায় হস্থান্তর করেন তারা। এ ব্যাপারে রাজ্জাক ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি জানান, রাজ্জাক ফকির দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে এর আগে শরণখোলা থানায় আটটি মাদক মামলা রয়েছে। সে বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিন পেয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।
বার্তাবাজার/অমি