ঘাটাইলে তৃতীয় শ্রেণী কর্মচারী সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ আয়োজিত, মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয় শ্রেণি কক্ষে রিমল তালুবদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র শহিদুজ্জামান খান, মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেন, মুকুল একাডেমী পরিচালনা পর্ষদের সভাপতি খালিদ সামছ, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনি কর্মচারী পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস, আহবায়ক কমিটির সদস্য সচিব, মোঃ জোবায়দুর রহমান তালুকদার প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর