নৌবাহিনীর এক কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম। গতকাল সোমবার মধ্যরাতে তাকে র্যাব হেফাজত থেকে কেরানীগঞ্জের কারাগারে পাঠানো হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রকিবুল হাসান আজ মঙ্গলবার সকালে জানান, ইরফানকে রাত দেড়টার পরে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
ঢাকার জেলার মাহবুবুল ইসলাম বলেন, ইরফান কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন। করোনার কারণে কারাগারের নিয়ম অনুযায়ী যে কোনো নতুন বন্দিকে একটি সেলে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হয়।
ইরফানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা করতে যাচ্ছে র্যাব। মঙ্গলবার দুপুরের মধ্যে তার বিরুদ্ধে মামলাগুলো করা হবে বলে র্যাব কর্মকর্তা রকিবুল জানান।
বার্তাবাজার/কে.জে.পি