কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হলো আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বারাবর গ্রামের মধুমতি বিলে সৌদি প্রবাসী শাহাব উদ্দিন শাহাবের সৌজন্যে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ প্রতিযোগিতায় আশেপাশের মোট ১৬ টি নৌকা অংশ নেয়। এ নৌকা বাইচকে ঘিরে কয়েকদিন ধরেই উৎসবের আমেজ ছিলো হাজারো মানুষের মাঝে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে …
মঠখোলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হাসান রাজিবের সঞ্চালনায় বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম তাইজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা ফজলুল করিম (মুর্শিদ)। নৌকা বাইচ উদ্বোধন করেন এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গির আলম।
বিশেষ অতিথি মঠখোলা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেক মোঃ এখলাছ উদ্দিন, দ্বীন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত কয়েক বছর ধরেই পাকুন্দিয়র বিভিন্ন অঞ্চলে প্রায়ই আয়োজন করা হয় নৌকাবাইচ প্রতিযোগিতার।
কোথাও নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হলে দূরদূরান্ত থেকে ছুটে আসে সব বয়সী হাজার হাজার মানুষ। নৌকাবাইচ ঘিরে মানুষের মধ্যে যেন উৎসবের আমেজ বিরাজ করে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে …
খামা গ্রামের নাজিমউদ্দিন বার্তা বাজারকে জানান, গ্রাম-বাংলার ঐতিহ্য আমাদের ধরে রাখা উচিত। তাই প্রতি বছরই এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করার দাবি জানাচ্ছি। নৌকাবাইচ সবারই পছন্দের এবং খুব জনপ্রিয়।
প্রধান অতিথি ফজলুল করিম বার্তা বাজারকে জানান, নৌকাবাইচ বাংলাদেশের ঐতিহ্যের একটি অংশ। এই নৌকাবাইচের মধ্য দিয়ে আমাদের ঐতিহ্যকে ধরে রাখা।
নৌকা বাইচ প্রতিযোগীতায় মিরারটেক এলাকার সুবহান মেম্বারের নৌকা প্রথম, বারাবর এলাকার গোলমুর্শেদ এর নৌকা ২য় এবং পাবদা এলাকার শাহাব উদ্দিন এলাকার নৌকা ৩য় স্থান অর্জন করে।

বার্তা বাজার/শাহরিয়া হৃদয়