নীলফামারীতে সনাতন ধর্মাবলম্বী শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ

নীলফামারীর জলঢাকা উপজেলায় সনাতন ধর্মাবলস্বী শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুজা উদযাপন পরিষদের সভাপতি জ্যাতিষ চন্দ্র সরকারের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। পরে তিনি শতাধিক দুস্থ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খিস্ট্রান, ঐক্য পরিষদের জেলা শাখার যুগ্ন সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, উপজেলা শাখার সভাপতি প্রভাষক লিটন কর্মকার, পৌর শাখার সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়, কৈমারী ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জন ও শ্রমিক নেতা তুলিপ চন্দ্র রায়।

এসময় ইউএনও বলেন বর্তমান সরকার সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিয়ে কাজ করছে। এবারে শারদীয় দুর্গাপুজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পালন হওয়ায় উপজেলাবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা পুজা উদযাপন পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেণ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর