রাজধানীর বাড্ডায় পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গুলশান থানার পুলিশ কনস্টেবল আজাহার উদ্দিন বলেন, বাড্ডা নতুন বাজার এলাকায় একটি চলন্ত পিকআপভ্যান থেকে পড়ে তাতে চাপা পড়েন ওই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি ‘
বার্তাবাজার/অমি