তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. নিহার রঞ্জন দাস। ২ থেকে আড়াই মাসের ব্যবধানে ৩ বারই উপসর্গসহ করোনা ধরা পরে এ চিকিৎসকের। সবশেষ রিপোর্টে ২০ ভাগ ক্ষতিগ্রস্ত তার ফুসফুস।
ডা. নিহার রঞ্জন দাস গত ১৮ এপ্রিল অল্প উপসর্গসহ প্রথম করোনা আক্রান্ত হন। পরে ১৩ মে সুস্থতা নিশ্চিত করেই আবারও লেগে পরেন রোগী সেবায়। দেড় মাসের মাথায় সীমিত উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষা করান। ফল আসে আবারও পজেটিভ। ১৭ দিন পর দ্বিতীয়বারের মতো সুস্থ হন ডাক্তার নিহার।
এদিকে, ১৬ অক্টোবর আবারও দেখা দেয় উপসর্গ। তৃতীয়বারের মতো করোনা আক্রান্তের খবর পান ডা. নিহার। সিটি স্ক্যান রিপোর্ট বলছে, এবার ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুসফুস। ডাক্তার নিজেই নিশ্চিত করলেন কোনো রিপোর্টেই ভুল ছিলো না।
বার্তাবাজার/কে.জে.পি