পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নীলফামারীর দেবীডাঙ্গায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না (১৮) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না জেলা শহরের শান্তিনগর মহল্লার মজির আলীর ছেলে ও নুরুল ইসলাম ডেকোরেটরের কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবীরডাঙ্গা দুর্গাপূজার মণ্ডপের বিদ্যুতের লাইনে বিভ্রাট হলে মুন্না তা মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহমুদ-উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর