তিতাসে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা

কুমিল্লার তিতাস উপজেলার বালুয়াকান্দি গ্রামে বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাতে বালুয়াকান্দি গ্রামের মৃত খুশিদ মিয়ার বাড়িতে এ হামলা চালানো হয়।

রোববার সরেজমিনে গেলে মৃত খুশিদ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম বলেন, প্রতিবেশী মৃত শুক্কর আলী হাজীর ছেলেদের সাথে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং উক্ত জায়গা নিয়ে মামলার রায় বিজ্ঞ আদালত আমাদের পক্ষে দেয়। রায় পেয়ে আমার ছেলে দেলোয়ার হোসেন উক্ত জায়গাতে ঘর উঠালে এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে আমার ছেলে দেলোয়ারকে মারধর করে এবং মামলা দিয়ে হয়রানি করছে। তিনি আরও বলেন, শনিবার রাতে আমার বসত ঘরে হামলা করে লুটপাট করে নগদ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যায় মনির হোসেনের ভাগিনা এনামুল হকসহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল।

এদিকে সৌদি প্রবাসী মনির হোসেনের স্ত্রী আমিরন বেগম বলেন, আমার স্বামী দেবর কেউ বাড়িতে নেই, ওনারা সবাই বিদেশে আছেন। শুক্রবার সকালে আমার দেবর মুসানবীকে দেলোয়ার মারধর করেছে। এঘটনায় মুসা থানায় মামলা করায় দেলোয়ার ক্ষিপ্ত হয়ে আমাদের নামে মামলা করার জন্য তারা নিজেরাই ঘটনা সাজিয়েছে।

অপরদিকে মনির হোসেনের ভাগিনা অভিযুক্ত এনামুল হক বলেন, আমার মামারা কেউ বাড়িতে নেই ছোট মামা দেশে আছে ওনি খুবই নিরীহ ।কৃষি কাজ করে। ওনাকে দেলোয়ার গং মারধরের ঘটনায় থানায় মামলা করেছে। তারই জের ধরে মামাদের নামে কাউন্টার মামলা করার জন্য তারা নিজেরাই ঘটনা সাজিয়েছে।

তিতাস থানার এস আই হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক আইন গত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর