সেনাপ্রধানের নামে সোশ্যাল মিডিয়ায় কোন আইডি নেই: আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত অ্যাকাউন্ট/আইডি নেই।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর)।

আইএসপিআরের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেনা প্রধানের নাম (Aziz Ahmed) এবং ছবি ব্যবহার করে সেনাবাহিনী প্রধানের নামে ভুয়া (Fake) আইডি ব্যবহার করে বিভিন্ন প্রকার স্ট্যাটাস প্রদান/তথ্য উপস্থাপন করা হচ্ছে। এ সকল ভুয়া আইডি থেকে প্রকাশিত সকল তথ্যাবলী মিথ্যা হিসেবে গণ্য করতে সকলকে অনুরোধ করা হলো।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর