রাসুল (সা.) কে অবমাননা: ফ্রান্সের ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশি হ্যাকাররা

সাইবার ৭১ নামে একটি বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ফ্রান্সের বেশ কয়েকটি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে। শনিবার মধ্যরাত থেকে চালানো এ হামলায় দেশটির কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

হ্যাকার কমিউনিটির একাধিক সদস্য জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদেই এই সাইবার হামলা চালানো হয়।

ওই হ্যাকার টিমের ফেসবুক পেজে কয়েকটি লিংক পোস্ট করা হয়েছে। লিংকের ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি জানানো হয় ওই পোষ্টে। পোস্টটিতে ফ্রান্সের ১০টি প্রতিষ্ঠানের নাম ও ওয়াবসাইটের ঠিকানা উল্লেখ করে তার হ্যাক করা হয়েছে বলে জানানো হয়েছে। ওয়াবসাইটগুলোতে প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইটের মূল কন্টেন্ট নেই।

‘সাইবার ৭১’-এর ফেসবুক পেজের পোস্ট

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর