চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টাকালে তিন ডাকতকে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এসময় বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
আটককৃত ডাকাতরা হলেন- নারায়ণগঞ্জের সফিক (২৮), মতলব উত্তরের দশানি এলাকার মোস্তফা (৩২) ও মুন্সিগঞ্জের শুভ (২৬)।তারা সবাই আন্তজেলা ডাকাতদলের সদস্য।
জানা যায়, মতলব তুত্তর থানার ওসি নাসিরউদ্দিন মৃধা ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ভোরে গাড়ি নিয়ে রাস্তায় টহল দিচ্ছিলেন। এ সময় গালিমগাঁ মসজিদের সামনে পৌঁছালে সাধারণ যানবাহন ভেবে সড়কে গাছ ফেলে কয়েকজন ডাকাত। কিন্তু ডাকাতদের কাছাকাছি তাদের গাড়ি পৌঁছানো মাত্র তারা এগিয়ে আসে। কিন্তু এ সময় তাতে পুলিশ দেখে ডাকাতরা দৌড়ে পালানো চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশ শটগানের গুলি ছুড়লে এলাকাবাসী এগিয়ে আসে। এতে গণপিটুনির শিকার হয় তিন ডাকাত
এ বিষয়ে ওসি নাসিরউদ্দিন মৃধা জানান, ঘটনার পরপর বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। তবে এই তিনজনের কাছ থেকে একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি এবং তিনটি রামদা উদ্ধার করা হয়।
বার্তাবাজার/এসজে