সাভারে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

‘ধর্ম যার যার, উৎসব সবার’- প্রতিপাদ্য সামনে রেখে শারদীয় দূর্গাপূজা-২০২০ উপলক্ষে ঢাকার সাভারে সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ। রবিবার (২৫ অক্টোবর) বিকালে সাভার পৌরসভার মধ্যপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এর নির্দেশনায় এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের প্রেরণায় আমরা ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ শারদীয় দূর্গাপূজা-২০২০ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও শরণার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছি। পাশাপাশি সরকারি স্বাস্থ্যবিধি মেনে যেন সকলে শারদীয় দূর্গা উৎসব পালন করে সেব্যাপারেও সচেতন করা হয়েছে।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রণজিৎ সাহা, সহ-সভাপতি মাহবুবা পারভিন, সাংগঠনিক সম্পাদক হেলাল মাদবর, দপ্তর সম্পাদক টিপু সুলতান, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোজাম্মেল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর