শারদীয় দুর্গোৎসব এ দেশে মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বয়ে আনে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। রোববার (২৫ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্ব সন্তোষপাড়া মন্দির পরিদর্শন কালে এ মন্তব্য করেন তিনি।
মৃণাল কান্তি দাস বলেন, এ উৎসব (দুর্গোৎসব) কল্যাণ ও উন্নয়নে নতুন বার্তা বহন করে। এই উৎসব সনাতন (হিন্দু) সম্প্রদায়ের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে সব সময়।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনুল হাসান নাহিদ, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি অজয় চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সমর ঘোষ, সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, সাধারণ সম্পাদক জয় হরি মল্লিক, এস এম সোহরাব হোসেন, ইকবাল হোসেন, পূর্ব সন্তোষপাড়া মন্দির কমিটির সভাপতি জ্ঞানদীপ ঘোষ, ডাঃ দেবব্রত ঘোষ সমীর, ডাঃ নিলীমা ব্রক্ষন, জয়ন্ত ঘোষ, তাপশ দাস, তপন রাজবংশী, সারোয়ারে আলম, ওসি অপারেশন মুহাম্ম আজাহারুল ইসলাম, এস আই মোঃ জুবায়ের মৃধা প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস