আশুলিয়ায় জমি দখলের অভিযোগ

ঢাকার সাভারের আশুলিয়ায় ১৩ বছর পূর্বে বিক্রয় করা জমি দখলের পায়তারার অভিযোগে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ নাহিদ হাসান।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানাধীন উত্তর কলমা এলাকার মৃত খলিল মিয়ার পুত্র মোঃ শফিকুর রহমান (৬৩) এর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়।

এব্যাপারে বাদী মোঃ নাহিদ হাসান জানান, ২০০৭ সালে আমার প্রয়াত পিতা মিজানুর রহমান আশুলিয়া থানাধীন আউক পাড়া মৌজাস্থিত আর.এস দাগ নং-৮৯ এর ১১৫ শতাংশের কাতে ১০ শতাংশ এর কাতে ৩ শতাংশ ক্রয় সূত্রে মালিক হওয়ার পর থেকে ক্রয়কৃত জায়গার চারদিকে সীমানা দেয়াল দিয়ে ভোগদখলে রয়েছি। ইদানিং কিছুদিন ধরে জমি দাতা বিবাদী মোঃ শফিকুর রহমান তার ভাড়াটিয়া প্রকৃতির লোকজন দিয়ে আমাদের উক্ত মালিকানার সম্পত্তি দখল করার পায়তারা চালাচ্ছেন।

বিবাদীর এরকম আচরণের বিষয়ে তাকে গত ২১ অক্টোবর জিজ্ঞেস করলে বিবাদী তাকে তিন লক্ষ টাকা দিতে বলেন, অন্যথায় জমি দখল করে নিবে মর্মে হুমকি দেয়। এসময় বিবাদীকে বিষয়টি সমাধানের জন্য বললে বিষয়টি সমাধানের কথা বলে নগদ তিন হাজার টাকা নেয়।

বাদী আরও জানান, পরে আমাদের জায়গায় ঘর তৈরী করতে গেলে বিবাদী তার ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের জায়গায় কাজ করতে বাঁধা প্রদান করে এবং পূর্বের দাবীকৃত চাঁদা পুনরায় দাবী করে।

এভাবে নিজের ক্রয়কৃত জমিতে ঘর তৈরী করতে না পেরে এবং চাঁদা দাবী করায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর গোচরীভূত করতেই তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান বাদী মোঃ নাহিদ ইসলাম।

এব্যাপারে মুঠোফোনে বিবাদী মোঃ শফিকুর রহমান জানান, ওই জমি তিনি বাদীর পিতার নিকট বিক্রী করেন। পরে ওই জমি আরেকজন দাবী করাতে সৃষ্ট সমস্যার সমাধানের জন্য তিনি তার ভাগিনা লাকিকে সমস্যার সমাধানের জন্য দায়িত্ব দিয়েছেন বলে জানান। তবে তিন লক্ষ টাকা চাঁদা দাবীর বিষয়টি তিনি সরাসরি অস্বীকার করেন।

এব্যাপারে, মুঠোফোনে অভিযোগের তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজহার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ আমার হাতে এসেছে, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/অমি/দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর