বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে লাশ হলো এক নারী

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফরিদা খাতুন (৩৫) নামে এক নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে মারধরের শিকার হয়ে মৃত্যু হয়েছে।

উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের বাবর আলীর মেয়ে নিহত ফরিদা খাতুন।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (২৫ অক্টোবর) সকালে শাহজাদপুর থানার ওসি সাঈদ মাহমুদ খান জানিয়েছেন, ফরিদা খাতুনের সঙ্গে আনুমানিক প্রায় ১৪ বছর আগে প্রথম স্বামীর বিচ্ছেদ হয়। পরে পাশের গ্রামের হামলাকোলা গ্রামের আব্দুল মজিদের (২৬) সঙ্গে ফরিদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু চলতি বছর অন্য এক নারীকে বিয়ে করেন মজিদ।

ওসি আরও বলেন, গতদিন শনিবার বিকালে প্রেমিক মজিদের বাড়িতে বিয়ের দাবি নিয়ে গেলে পরিবারের লোকজন ফরিদাকে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় ফরিদাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ফরিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর