ভেদরগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। শিশির (১৬) নারায়নপুর ইউনিয়নের বাসুুদেবপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস ফকিরের ছেলে। গত ১৭ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগি পরিবারের মেয়েটির বাবা বাদী হয়ে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ভেদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। অপরদিকে ধর্ষক শিশির নারায়নপুর ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে মেয়েটিকে চকলেট খাওয়া লোভ দেখিয়ে বাড়ির পাশের বাগানে নিয়ে যায় শিশির। এ সময় মেয়েটিকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ঘটনাটি কাউকে না বলার জন্য তারা ভিকটিমকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়ায় এতোদিন ঘটনাটি ধামাচাপা ছিল। ঘটনার ৭দিন পর শনিবার রাতে ভুক্তভোগি ছাত্রীর বাবা ভেদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল বারী বলেন, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা আসামীকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা অব্যাহত রেখেছি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর