আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৯ বাসযাত্রীর মৃত্যু হয়েছে। একটি যাত্রীবাহী বাস ওই এলাকা অতিক্রম করার সময় সময় বোমাটি বিস্ফোরিত হয়। নিহত সকলেই ওই বাসের যাত্রী।
আজ (শনিবার) স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে এই বিস্ফোরণ ঘটে। দেশটির ঐতিহ্যবাহী অঞ্চল গজনী থেকে রাজধানী কাবুলের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি।
বিস্ফোরণের ধরণ দেখে ধারণা করা হচ্ছে তালেবান এর সঙ্গে যুক্ত। তবে সংগঠনটি এখনো দায় স্বীকার করে কোনো বিবৃতি প্রদান করেনি।
সূত্র-আল জাজিরা।
বার্তাবাজার/এসজে