শরণখোলায়
বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের হাওলাদার (৮২) মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহ রজিউন)। শনিবার ভোর পাঁচটার দিকে খুলনাস্থ তার মেয়ের বাসায় অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, তিন ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বাদ আসর জানাজা শেষে রায়েন্দা বাজার মুক্তিযোদ্ধা কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা এমএ কাদেরের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, ইশা আন্দোলন ও হাজী কল্যাণ পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস