যশোরে মুক্তিযোদ্ধার সন্তান ইসরাফি হোসেন ওরফে মন্নাতকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মন্নাতের মরদেহ শহরের সিএনবি রোডের কৃষিবিদ শাহ আলমের বাড়ির সামনে ড্রেনের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।
নিহত মান্নাত মনিরামপুর উপজেলার কাশিপুর খেদাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা বজলুর রহমানের ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের খবর পেয়ে ড্রেনের পাশ থেকে মন্নাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মন্নাতের মাথায় ও মুখে আঘাতের চিহ্নসহ মাথায় লাল গামছা প্যাঁচানো ছিল। মরদেহের পাশে একটি ছাতা ও বাইসাইকেল পড়েছিল।
তিনি আরো জানান, শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ইসরাফিল হোসেন মন্নাত বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মন্নাতকে হত্যার পর ফেলে রেখে গেছে।
বার্তা বাজার/কে.কে