বিনা ভোটের অটো পাশের সরকারের অটো পাশ শিক্ষা ব্যবস্থা: মান্না

দেশের সরকারই যেখানে বিনা ভোটে অটোপাশের মাধ্যমে দেশ চালাচ্ছে সেখানে শিক্ষার্থীদের অটোপাসের মধ্যে দোষের কিছু নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ (শনিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত ‘করোনাকালীন পরীক্ষায় অটোপাশ : শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, এ সরকার এখন সুতার উপর ঝুলে আছে। বিশেষ একটি দেশের প্রতি নতজানু থাকার কারণেই মূলত এই সরকার এখনো টিকে আছে। নতজানুর এই নীতি বাদ দিলে সরকার এক দিনও ক্ষমতায় টিকবে না।

তিনি আরও বলেন, দেশের সব গার্মেন্টস কারখানা খোলা, কুরবানির পশুর হাটের অনুমতি দেয়া হয়, মার্কেট, বিনোদন কেন্দ্র, পাবলিক পরিবহন সবকিছুই খোলা, শুধু শিক্ষা প্রতিষ্ঠানই এখনো বন্ধ।এই বন্ধের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের সুদূরপ্রসারী কোনো চক্রান্ত রয়েছে।

ইআরআই’র চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর