সমাজ থেকে সকল অনৈতিক কর্মকান্ড বন্ধ করার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা।
আজ (২৪ অক্টোবর) দুপুরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হল চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আব্দুল হালিম।
বক্তব্য রাখেন মাওলানা ওবায়দুর রহমান, মহানগর ইমাম সমিতি সভাপতি কাজী আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলম, মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আঃ রব, মাওলানা নুরুল আলম, মাওলানা সফিকুল ইসলাম প্রমুখ।
বক্তরা সরকারকে প্রতি আহবান রেখে বলেন, ধর্ষণ, নারী নির্যাতন, সুদ, ঘুষ, মদ খাওয়া, ব্যাভিচার করা, প্রকাশ্যে অশ্লিলতা করার বিরুদ্ধে শুধু আইন প্রনয়ন করে বসে থাকলেই চলবে না; কঠোর হাতে আইনের প্রয়োগ করতে হবে। পাশাপাশি অনলাইনের সকল অশ্লীল এ্যাপস বন্ধ করার দাবী জানানো হয়।
কেএস/বার্তাবাজার