বিশ্বে একদিনে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখ

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৭৫৭ জন। মৃত্যু ৬ হাজার ৫২৬ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১১ লাখ ৪৯ হাজার ২১২ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৫১৯ জন। এছাড়া সুস্থের সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৪৬ হাজার ৯৫৩ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ২৯ হাজার ২৮৪ জনের।

যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

তালিকায় শীর্ষে থাকা দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ১৩ হাজার ৬৬৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ৯৯২ জনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর