হাতিয়ার খালের ভাঙন পরিদর্শন

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে গেল কয়েকদিনের টানা বর্ষণে লোহাগাড়ার হাতিয়ার খালের বিভিন্ন স্থানে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন আধুনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সংলগ্ন রুস্তমের পাড়া, দক্ষিণ আধুনগর হিন্দু পাড়ার হাতিয়ার খালের ভাঙন পরিদর্শন করেন। এই সময় স্থানীয় ইউপি সদস্য সুজন,আবুল হাসনাতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙনকবলিত এলাকায় মানুষের ঘরবাড়ি, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আশা করেন। এছাড়া ভাঙনকবলিত মানুষের পাশে থাকার আশ্বস্ত করেন।

ক্যাপশনঃ আধুনগরে হাতিয়ার খালের ভাঙন পরিদর্শনে ইউপি চেয়ারম্যান নাজিম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর