শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে যান চলাচল শুরু

৪০ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যান চলাচল শুরু করেছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে লঞ্চ, স্পিডবোটসহ ট্রলার চলাচল শুরু হয়েছে। তবে নাব্যসংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি ১০ম দিনের মতো বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটি’র কতৃপক্ষ জানান, উত্তাল পদ্মায় দুর্ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে লঞ্চ ও স্পিডবোটসহ ছোট ছোট নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। এখনও ২ নম্বর সতর্কসংকেত চলছে। কিন্তু নদী অনেকটা শান্ত তাই লঞ্চ ও স্পিডবোটসহ ছোট ছোট নৌযান চলাচল শুরু করা হয়েছে।

কতৃপক্ষ আরও জানান, নৌযান চালু হলেও লৌহজং চ্যানেলের মুখে নাব্যতার কারণে লঞ্চ ঠেকে যাচ্ছে। আবার যে কোনও সময় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে মানুষগুলো পড়বে আরও দুর্ভোগে।

কিন্তু নাব্যসংকটের কারণে ফেরি চলতে পারছে না। তাই দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের কষ্ট স্থায়ী রূপ নিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর