রোজাদাররা গ্রীষ্মের প্রখর তাপদাহে অতিষ্ট। দেশের কোথাও কোথাও ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, তাপপ্রবাহ আরো দু’একদিন অব্যাহত থাকার পর গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ‘মঙ্গলবার ঢাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে।
এই সময়ে রাজশাহী, পাবনা, খুলনা, কুষ্টিয়া এবং মংলা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর সূত্র।