লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি নুরু মিয়াকে (৪০) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) নারায়নগঞ্জের ফতুল্লা থেকে পুলিশ ধর্ষণ মামলার প্রধান আসামি নুরু মিয়াকে আটক করে।
ধর্ষক নুরু মিয়া কালীগঞ্জের তালুক বাণীনগর এলাকার মো. মজির ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরহাদ মণ্ডল বলেন, আজ শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকা থেকে প্রধান আসামি নুরু মিয়াকে আটক করা হয়েছে। ফতুল্লা থানার সহযোগিতায় আমি এবং আমার টিম নুরু মিয়াকে আটক করেছি। আমরা তাকে নিয়ে রাত প্রায় ৯টার দিকে লালমনিরহাটে পৌঁছেছি। আগামীকাল শনিবার (২৪ অক্টোবার) তাকে আদালতে পাঠানো হবে।
গত ১০ অক্টোবর ওই কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে কালীগঞ্জ থানায় ১০ জনকে আসামী করে একটি মামমলা হয়। এর আগে ওই মামলার চার নম্বর আসামি রকিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
বার্তা বাজার/কে.কে