যুবদলের ঘরোয়া সভায় পুলিশের হামলা, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের এক ঘরোয়া সভায় হামলা চালিয়ে নেতাকর্মীদের লাঠিপেটা ও গুলি করেছে পুলিশ। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার বিকালে নবীনগর পৌর শহরের আলীয়াবাদ মদন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপি দাবি করছে, পুলিশের হামলায় অন্তত ২৫ নেতাকর্মী আহৎ হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত নেতাদের মধ্যে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি টিম প্রধান জাকির হোসেন সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সহসভাপতি রাশেদুল হক রাশেদ, তাজুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।

যুবদলের নেতাকর্মীরা জানান, আলীয়াবাদ মদন মেম্বারের বাড়িতে বিকেলে উপজেলা যুবদলের সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ওই বাড়িতে উপস্থিত হয়ে ব্যাপক লাঠিপেটা করে এবং গুলি ছোঁড়ে। এতে অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়।

এ বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ‘সভা করার কোনো অনুমতি না থাকার পরও তারা বাড়িতে সভা করে। পুলিশ সেখানে উপস্থিত হলে তারা নিজেরাই ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর